শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ না করতে চেম্বারের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্তকে কেবল এই অঞ্চলের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে মনে করে চট্টগ্রাম চেম্বার। পত্রিকা অফিসে পাঠানো এক বিবৃতিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার দাবি জানানো হয়। গ্যাস-সংকটের কারণে চট্টগ্রামের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত রোববার বিবৃতি দেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম।