শিল্পগুরু সফিউদ্দিন আহমদের অবস্থা সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের আধুনিক শিল্প-আন্দোলনের পথিকৃৎ ও ছাপচিত্রকলার জনক হিসেবে খ্যাত শিল্পগুরু সফিউদ্দিন আহমেদ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অবস্থা সংকটাপন্ন। গতকাল বৃহস্পতিবার থেকে ৯০ বছর বয়সী শিল্পীকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দিয়ে রাখা হয়েছে।শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা সমস্যায় অনেক দিন ধরেই তিনি অসুস্থ। প্রায় ছয় মাস ধরে তিনি পুরোপুরি শয্যাশায়ী। শিল্পীর ছেলে আহমদ নজির জানান, গত মঙ্গলবার অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর দুটি কিডনির একটিও কাজ করছে না। এ ছাড়াও বিভিন্ন সমস্যা রয়েছে। গতকাল সকাল থেকেই স্বাভাবিক শ্বাস গ্রহণে অসমর্থ হলে তাঁকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাস দেওয়া হয়।স্কয়ার হাসপাতালের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক মোসাদ্দেক আহমেদের তত্ত্বাবধানে আছেন শিল্পী সফিউদ্দিন। তাঁর শরীরে জমে যাওয়া পানি অপসারণ করা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত তাঁর অবস্থার কোনো আশাব্যঞ্জক উন্নতি ঘটেনি।সফিউদ্দিন আহমেদ চল্লিশের দশক থেকেই খ্যাতিমান চিত্রকর হিসেবে পরিচিত। তিনি আমাদের সময়ের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহযাত্রী ও আর্ট কলেজ প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা পালন করেন। এ দেশের ছাপচিত্রকলার তিনিই শিল্পগুরু। ছাপাই ছবির প্রসার ও অগ্রগতির ক্ষেত্রে তিনি পথিকৃতের ভূমিকা পালন করেছেন। শিল্পী সফিউদ্দিন আহমদ ১৯২২ সালে ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন।