শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২০ মে। এ উপলক্ষে আজ সন্ধ্যা ছয়টায় রাজধানীর বেঙ্গল শিল্পালয়ে (বাড়ি-৪২, সড়ক-১৬, নতুন, ধানমন্ডি) এক স্মরণসভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, আজিজুল হক ও মইনুদ্দীন খালেদ। শিল্পী সফিউদ্দীন আহমেদ তাঁর সৃজনশক্তি, উৎকর্ষ ও পরিশীলিত বোধ এবং শিল্পমনীষা দ্বারা দেশের চিত্রকলা অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের ছাপাই ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ এক শিল্পী। অনুষ্ঠানস্থলে বেঙ্গল ফাউন্ডেশন ও আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা স্কিরার যৌথ প্রকাশনা ‘গ্রেট মাস্টার অব বাংলাদেশ: সফিউদ্দিন আহমেদ’ শীর্ষক গ্রন্থ হ্রাসকৃত মূল্যে বিক্রি হবে। বিজ্ঞপ্তি।