শিল্পচর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পের যথাযথ চর্চা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। মানুষের ব্যক্তিক, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় চেতনাকে ইতিবাচক পথে পরিচালিত করতে পারে। যে সমাজে সুস্থ শিল্পের চর্চা হয় না, সেই সমাজ কখনো উন্নয়ন-উত্কর্ষের ছোঁয়া পায় না। ‘সমকালীন শিল্পকলা’র ওপর এক বিশেষ বক্তৃতায় শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস ভারতের প্রখ্যাত শিল্পী ও শিল্পতাত্ত্বিক অধ্যাপক কে জি সুব্রামানিয়ান এ কথা বলেন। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের আমন্ত্রণে তিনি এ বক্তব্য দেন।স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।বিশেষ বক্তৃতা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক রফিকুন নবী।