শিল্পপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান হাইল্যান সোয়েটার ইন্টারন্যাশনাল লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বেপজার পাওনা বকেয়া আড়াই কোটি টাকা পরিশোধ না করায় প্রতিষ্ঠানটিকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধের ঘোষণায় গতকাল মঙ্গলবার সকাল থেকে প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক শ্রমিক বিক্ষোভ করেন। ১০ জানুয়ারি পাওনা পরিশোধ করার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি এসএম বদরুল আলম জানান, সোমবার রাতে কারখানা কর্তৃপক্ষ একটি নোটিশ টানিয়ে গার্মেন্টসে তালা লাগিয়ে দেয়।