শিল্পপ্রতিষ্ঠানে স্থাপিত ইটিপির সংখ্যা জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১৯৯৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে ইটিপি (বর্জ্য শোধনাগার) স্থাপনের সংখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের জন্য কী পরিমাণ জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে, তার তথ্য-উপাত্ত আগামী দুই মাসের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এ আদেশের পাশাপাশি রুলও দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল হালিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আমিন সরকার।