শিল্পবর্জ্য শোধনাগারের ওপর আইইউবিএটিতে কোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) পুরকৌশল বিভাগে শিল্পবর্জ্য শোধনাগারের রক্ষণাবেক্ষণ ও অপারেশনের ওপর সম্প্রতি সার্টিফিকেট কোর্সের উদ্বোধন করা হয়েছে। এটি চালু করা হয় শিল্পকারখানায় সামাজিক ও পরিবেশগত মান উন্নয়নবিষয়ক জার্মান উন্নয়ন-সহযোগী করপোরেশনের (জিআইজেড-পিএসইএস) সহযোগিতায়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএসইএসের পরিবেশ কম্পোনেন্টের টিম লিডার জুরগেন হানাক, আইইউবিএটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক মাহমুদা খানম প্রমুখ। বিজ্ঞপ্তি