বরিশাল বিসিক শিল্পনগরের উন্নয়নে শিল্পমন্ত্রীর প্রতিশ্রুতি দুই বছরেও বাস্তবায়ন হয়নি। সড়ক, নালা ও যোগাযোগব্যবস্থা ভালো না হওয়ায় এবং গ্যাস-বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যার কারণে উদ্যোক্তারা এখানে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে আগ্রহী হচ্ছেন না।উদ্যোক্তারা বলছেন, ২০১০ সালের ২৪ নভেম্বর শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বরিশাল বিসিক শিল্প এলাকা পরিদর্শন করে বলেন, ‘এই অর্থবছরে (২০১০-১১) আধুনিকায়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী অর্থবছরের মধ্যে অবকাঠামো, প্রাচীর, সড়ক, নর্দমা ও বিদ্যুতের সমস্যা সমাধান করা হবে।’বরিশাল বিসিকের উপমহাব্যবস্থাপক মনির আহমেঞ্চদ বলেন, ‘মন্ত্রী মহোদয় বরিশালে সফরে এসে বলেছিলেন, বিসিক উন্নয়নে পদক্ষেপ নেওয়া হবে। বাস্তবে উন্নয়নে কোনো প্রকল্প নেওয়া হয়েছে এমন তথ্য পাইনি। ওই সময় বিসিকের কয়েকটি সড়ক ও পুকুরের পাড় বাঁধানোর জন্য এক কোটি চার লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল। গত মাস পর্যন্ত তারও বাস্তবায়ন হয়নি।’সূত্র আরও জানায়, ১৯৬০ সালে ১৩১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে নগরের কাউনিয়া এলাকায় ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগর। জমির পরিমাণের ওপর ভিত্তি করে এখানে চার ধরনের ৪৬৩টি প্লট রয়েছে। এ পর্যন্ত ৩৩৯টি প্লট বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের নামে বরাদ্দ দেওয়া হয়েছে। ১২০টি প্লট এখনো ফাঁকা পড়ে আছে। ৪৭টি শিল্পপ্রতিষ্ঠান চালু আছে। কার্যক্রম শুরুর অপেক্ষায় আছে দুটি প্রতিষ্ঠান। কাগজে-কলমে সেখানে ৮৪টি প্রতিষ্ঠান রয়েছে। ৩৫টি শিল্প ইউনিট গড়ে তোলার প্রক্রিয়ায় রয়েছে।সরেজমিনে দেখা গেছে, বিসিক এলাকার অধিকাংশ সড়ক যান চলাচলের অনুপযোগী। বিসিক ভবনটি জরাজীর্ণ। ভবনের অনেক স্থানের পলেস্তরা খসে পড়েছে। গ্যাস নেই, বিদ্যুৎব্যবস্থাও পর্যাপ্ত নয়। সন্ধ্যার পর অধিকাংশ এলাকা অন্ধকার থাকে। সীমানাপ্রাচীর না থাকায় সেখানে চরে গরু-ছাগল। বসে মাদকসেবীদের আড্ডা, মাদক কেনাবেচাও চলে। এসব কারণে বরাদ্দ নেওয়ার পরও খালি পড়ে আছে অনেক প্লট।অনন্যা ফুডস ও ফ্লাওয়ার মিলের মালিক শামসুদ্দিন আলম অভিযোগ করেন, বিসিকে বিদ্যুতের আলাদা ব্যবস্থা থাকার কথা ছিল তা আজও হয়নি। সড়কগুলোর অবস্থা খুবই খারাপ। তা ছাড়া একসময় বিসিক খুনের এলাকা হিসেবে পরিচিত ছিল। এসব কারণে উদ্যোক্তারা এখানে আসার আগ্রহ দেখান না। তবে মূল সমস্যা বিসিক কর্তৃপক্ষের অব্যবস্থাপনা।বরিশাল বিসিক শিল্পনগর কর্মকর্তা মোজামেঞ্চল হক বলেন, ১৯৬০ সালের পর বিসিকের উন্নয়নে এখানে আর কোনো বরাদ্দ দেওয়া হয়নি। জরাজীর্ণ বিসিক ভবনে কোনোমতে কাজ চালাতে হচ্ছে। রয়েছে জনবলসংকট। আর এই সুযোগে চুরি হচ্ছে শিল্পনগরর বিদ্যুৎ লাইনের তার ও অন্যান্য সরঞ্জাম।