শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৮ মে। বরেণ্য এই শিল্পী ১৯৭৬ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার আহমেদ জানান, শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জয়নুল আবেদিন ১৯১৪ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামই ছিল তাঁর চিত্রকর্মের প্রধান উপজীব্য। তিনি এঁকেছেন ১৯৪৩ সালের ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘নবান্ন’, ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী চিত্র। বাসস।