শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। বরেণ্য এই শিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ঢাকায় মৃত্যুবরণ করেন। ১৯১৪ সালে ময়মনসিংহে তাঁর জন্ম হয়।
জয়নুল আবেদিনের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। আগামী সোমবার বেলা সাড়ে ১১টায় অনুষদের লেকচার থিয়েটারে স্মরণসভার আয়োজন করা হয়েছে।
গ্রামবাংলার সাধারণ মানুষের জীবনযাত্রা, মানুষের দুর্দশা, কষ্ট ও সংগ্রামই ছিল জয়নুল আবেদিনের চিত্রকর্মের প্রধান উপজীব্য। তিনি এঁকেছেন ১৯৪৩ সালের ‘দুর্ভিক্ষের রেখাচিত্র’, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ‘নবান্ন’, ১৯৭০ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে লাখো উপকূলবাসীর মৃত্যুতে ‘মনপুরা’র মতো হৃদয়স্পর্শী চিত্র।