শিল্পাচার্য জয়নুল জন্মশতবার্ষিক কিশোর চারুকলা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলকির আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিন জন্মশতবার্ষিক কিশোর চারুকলা উৎসবের দ্বিতীয় পর্বের সমাপনী অনুষ্ঠান ৮ জুলাই অনুষ্ঠিত হয়।
উৎসব উপলক্ষে শিশু শিক্ষার্থীদের নিয়ে চার দিনব্যাপী চারুকলা ক্যাম্প পরিচালনা করেন শিল্পী কে এম এ কায়ুইম। ক্যাম্প শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আঁকা ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনষ্ঠানে বক্তব্য দেন ফুলকির সম্পাদক কবি ও সাংবাদিক আবুল মোমেন। এর পর চারুকলা ক্যাম্পের পরিচালক কে এম এ কাইয়ুম শিশুদের আঁকা ছবি নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলকির নির্বাহী সম্পাদক রাশেদ হাসান।
আলোচনার পর্ব শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন। বিজ্ঞপ্তি।