প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪০তম মৃত্যুবার্ষিকীতে গতকাল শনিবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চিত্র প্রদর্শনীর আয়োজন করে শিশু-কিশোর মেলা নামের সংগঠন। শিল্পাচার্য স্মরণ শীর্ষক চিত্র প্রদর্শনীতে বিখ্যাত চিত্রকর্মের সঙ্গে বিষয়বস্তুর বর্ণনা তুলে ধরা হয়। প্রদর্শনী চলাকালে এক স্মরণসভা হয়। এতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়াত আহমেদ, সাংগঠনিক সম্পাদক লিপন আহমেদ, নারীমুক্তি কেন্দ্র জেলার সংগঠক তামান্না আহমদ, শিশু-কিশোর মেলা সিলেট জেলার সংগঠক ফাহিম আহমেদ চৌধুরী, নিশাত কর, সজীবুর রহমান, ইয়াছিন আলী ও জয়শ্রী দাস বক্তব্য দেন।