শিল্পাচার্যের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আধুনিক শিল্পকলা আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৩৯তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল বৃহস্পতিবার। এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুষদের লেকচার থিয়েটারে স্মরণসভার আয়োজন করা হয়। শিল্পী রফিকুন নবীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক বুলবন ওসমান। তিনি জয়নুল গবেষণাকেন্দ্র ও জয়নুল আর্কাইভ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। আলোচনায় অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক এমদাদুল হক মো. মতলুব আলী। বক্তারা শিল্পাচার্যের স্মৃতিচারণা ও কর্ম নিয়ে আলোচনা করেন। সঞ্চালনা করেন অধ্যাপক নিসার হোসেন।