শিল্পী আজাদ হাফিজ স্মরণসভা ৩০ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট রবীন্দ্রসংগীত ও গণসংগীতশিল্পী আজাদ হাফিজের স্মরণসভা ও দোয়া আগামী ৩০ মে সন্ধ্যা ছয়টায় মহাখালীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত হবে। গত ২৫ এপ্রিল ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন। তাঁর স্ত্রী বিশিষ্ট নজরুলসংগীতাশিল্পী ডালিয়া নওশিন। স্মরণসভায় মরহুমের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।