মুক্তিযোদ্ধা শিল্পী আবদুর রউফ সরকার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গত ৯ সেপ্টেম্বর মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মস্তিষ্কে টিউমার অপারেশন করা হয়। বায়োপসি পরীক্ষায় তাঁর শরীরে ক্যানসারের উপস্থিতি ধরা পড়ে। ক্যানসার বিশেষজ্ঞ এ বি এম এফ করিমের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।জাতীয় গ্রন্থকেন্দ্রের প্রতিষ্ঠাতা, ডিজাইনার, মুক্তিযুদ্ধের দলিলপত্রের প্রচ্ছদশিল্পী আবদুর রউফ সরকার পোর্ট্রেট শিল্পী হিসেবে ছাত্রজীবন থেকেই খ্যাতিমান। তাঁর পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও দেশের গণ্যমান্য ব্যক্তিরা যৌথভাবে তাঁর চিকিৎসার ব্যয় বহন করছেন। অন্য শুভানুধ্যায়ীরা এই গুরুভারে যুক্ত হবেন—এই আশায় এ আবেদন করা হচ্ছে।আপনার সহযোগিতা পৌঁছে দিতে পারেন নিচের ঠিকানায়। মইনুদ্দীন খালেদ, সঞ্চয়ী হিসাব নম্বর-৫২৪৪, অগ্রণী ব্যাংক, ধানমন্ডি শাখা। নীরু শামসুন্নাহার, সঞ্চয়ী হিসাব নম্বর-১০০০০৯৬২৯, অগ্রণী ব্যাংক, জাতীয় জাদুঘর শাখা। বিজ্ঞপ্তি।