শিল্পী আবদুর রোউফের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবীণ শিল্পী মুক্তিযোদ্ধা আবদুর রোউফ (৬৭) আর নেই। দীর্ঘদিন তিনি রোগভোগের পর গতকাল রোববার সকাল আটটায় মহানগরের মোহাম্মদপুরের শেখেরটেকের নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজিমপুর গোরস্থানে তাঁকে দাফন করা হয়।শিল্পী আবদুর রোউফ ১৯৪৪ সালের ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রে যোগ দেন। ২০০৯ সালে গ্রন্থকেন্দ্রের সহকারী পরিচালক হিসেবে অবসরে যান।আবদুর রোউফ বহু বইয়ের প্রচ্ছদ এঁকেছেন। এর মধ্যে সৈয়দ ওয়ালীউল্লাহর লালসালু, শামসুর রাহমানের কিছু বই এবং বাংলা একাডেমীর বেশ কিছু গবেষণা গ্রন্থ উল্লেখযোগ্য। ২০০৭ সালে চারুকলার জয়নুল গ্যালারিতে তাঁর বর্ণমালা: রুবাইয়াৎ-ই-শামসুর রাহমান শিরোনামের একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। আগামী শুক্রবার বাদ আসর মরহুমের নিজ বাসভবনে কুলখানি অনুষ্ঠিত হবে।