শিল্পী এম এ কাইয়ুমের ‘আদি শিল্প: চিরন্তন সংস্কৃতি’ গ্রন্থের পাঠ উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকায়ত জীবনধারায় প্রবহমান লোকশিল্প নিয়ে চিত্রশিল্পী ও লোক গবেষক এম এ কাইয়ুম রচিত আদি শিল্প: চিরন্তন সংস্কৃতি গ্রন্থের পাঠ উন্মোচন অনুষ্ঠান হয়ে গেল গত শনিবার কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। পাঠ উন্মোচন করেন জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান। এ উপলক্ষে ওই দিন বিকেলে জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নূরে আলম সিদ্দিকী ও কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ সেলিম কবীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দৃশ্যপট’৭১-এর সম্পাদক জাহাঙ্গীর আলম। শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, অধ্যাপক প্রাণেশ কুমার চৌধুরী, ভূপেন্দ্র চন্দ্র ভৌমিক, কিশোরগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক শতাব্দীর কণ্ঠ পত্রিকার সম্পাদক আহমেদ উল্লাহ, আবু খালেদ পাঠান, মু. আ. লতিফ, সুলতানা রাজিয়া প্রমুখ। গ্রন্থটির ওপর আলোচনায় অংশ নেন অধ্যাপক মীর মো. রেজাউল করিম, শাহ আজিজুল হক ও অধ্যাপক মোহাম্মদ আজিজুল হক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন খায়রুন্নাহার শুচি।