শিল্পী দুলাল সাহার মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে নড়াইলে বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের পালিত ছেলে চিত্রশিল্পী দুলাল সাহার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পীর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়। 
সকালে শহরের কুড়িগ্রামে সুলতান কমপ্লেক্সে থাকা শিল্পীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর সুলতান মঞ্চ থেকে শোভাযাত্রা বের হয়ে সুলতান কমপ্লেক্সে শেষ হয়। পরে শিশুস্বর্গে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তারপর সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সুলতানের পালিত কন্যা নিহার বালা, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু প্রমুখ। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।