শিল্পী মুর্তজা বশীর গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অগ্রগণ্য শিল্পী ও ভাষাসৈনিক মুর্তজা বশীর গুরুতর অসুস্থ। রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
শিল্পীর বড় মেয়ে মুনিরা বশীর প্রথম আলোকে জানান, গত শুক্রবার তীব্র শ্বাসকষ্ট শুরু হলে গুরুতর অসুস্থ অবস্থায় রাতে শিল্পীকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর হূৎস্পন্দনও কমে আসে। শিল্পী ফুসফুস ও হূদ্যন্ত্রের সমস্যায় ভুগছেন। তবে চিকিৎসা শুরুর পর থেকে ধীরগতিতে অবস্থার উন্নতি হচ্ছে। শিল্পীর আরোগ্যের জন্য তাঁর পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।