শিল্পী মুর্তজা বশীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অগ্রগণ্য শিল্পী ও ভাষাসৈনিক মুর্তজা বশীরের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা আশঙ্কা করছিলেন, শিল্পীকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার দরকার হতে পারে। তবে গতকাল মঙ্গলবার বিকেলে অবস্থার কিছুটা উন্নতি হয়।
শিল্পীর বড় মেয়ে মুনিরা বশীর প্রথম আলোকে জানান, মঙ্গলবার থেকে শিল্পীর অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকেরা আপাতত কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছেন। শিল্পী মানসিকভাবেও বেশ শক্ত আছেন। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তুলতে আন্তরিকভাবে চেষ্টা করছেন। তিনি তাঁর বাবার আরোগ্যের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।