শিল্পী মোহাম্মদ কিবরিয়া গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অন্যতম জ্যেষ্ঠ চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। ল্যাবএইড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা সংকটাপন্ন।বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া দীর্ঘদিন ধরে স্বাস্থ্যগত নানা জটিলতায় ভুগছেন। ১০-১২ দিন আগে অবস্থার অবনতি ঘটলে তাঁকে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। গত মঙ্গলবার দুপুরে অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়। এখানে তিনি হূদেরাগ বিশেষজ্ঞ আ প ম সোহরাবুজ্জামানের অধীনে চিকিৎসারত আছেন।গতকাল বুধবার দুপুরে সোহরাবুজ্জামান বলেন, মোহাম্মদ কিবরিয়ার স্বাস্থ্যগত অবস্থা খুবই খারাপ। তাঁর হূদ্যন্ত্র, কিডনি, ফুসফুস ও যকৃতের কার্যক্ষমতা খুবই কমে গেছে। উপরন্তু ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।সোহরাবুজ্জামান আরও বলেন, মোহাম্মদ কিবরিয়া মুখে কোনো খাবার নিতে পারছেন না। তাঁকে স্যালাইন দেওয়া হচ্ছে এবং নলের মাধ্যমে নাক দিয়ে খাবার দেওয়া হচ্ছে। মঙ্গলবার সারা দিনই তিনি সংজ্ঞাহীন ছিলেন। গতকাল বুধবার তিনি একটু একটু কথা বলেছেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ অবস্থাকে বলা হয় ‘কনফিউশনাল স্ট্যাট’।মঙ্গলবারের চেয়ে অবস্থার কিছুটা উন্নতি হলেও তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয় বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এখন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।