শিল্পী শাহাবুদ্দীনের জন্মদিন আজ
আন্তর্জাতিক খ্যা-তিসম্পন্ন চিত্রশিল্পী শাহাবুদ্দীনের ৬৩তম জন্মদিন আজ ১১ সেপ্টেম্বর। ১৯৫০ সালে তিনি নরসিংদীর রায়পুরা থানার আলগী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা প্রয়াত মুক্তিযোদ্ধা তায়েব উদ্দিন আহমেদ ও মা সাফিউন্নেছা আহমেদ।মুক্তিযুদ্ধে প্লাটুন কমান্ডার হিসেবে নেতৃত্ব দেন এই শিল্পী। তাঁর ক্যানভাসে মুক্তিযোদ্ধাদের সাহস, শক্তিমত্তা ও উদ্দাম গতিশীল অগ্রযাত্রা রূপায়িত হয়েছে। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দেশে-বিদেশে নিজের শিল্পকর্মের মাধ্যমে উপস্থাপন করেছেন তিনি।শিল্পী শাহাবুদ্দীন ১৯৬৮ সালে পাকিস্তানের ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে ‘প্রেসিডেন্ট স্বর্ণপদক’ লাভ করেন। এ ছাড়া দেশে-বিদেশে বিভিন্ন প্রদর্শনীতে পুরস্কৃত হয়েছেন তিনি। ২০০০ সালে লাভ করেন দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কার। তিনি ১৯৭৪ সাল থেকে প্যারিসে বসবাস করছেন। বিজ্ঞপ্তি