শিল্পী সুলতানের জন্মবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনাসভা, কোরআনখানি, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনে নড়াইলে চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শুক্রবার নড়াইল পৌরসভার মাছিমদিয়া গ্রামের সুলতান কমপ্লেক্সে এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপী নানা অনু্ষ্ঠানের মধ্যে ছিল সকাল আটটায় কোরআনখানি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ১০টায় শিশুস্বর্গে আলোচনাসভা ও পুরস্কার বিতরণ এবং ১১টায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জহুরুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস। এতে সুলতান ফাউন্ডেশনের সদস্যসচিব আশিকুর রহমান, ইকবাল হোসেন, সুলতান আর্ট কলেজের অধ্যক্ষ অশোক শীল, রাবেয়া ইউসুফ, সাইফুল হাসান মিলন প্রমুখ বক্তব্য দেন।