শিল্পীকল্যাণ তহবিল গঠন করা হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পীকল্যাণ তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তহবিল থেকে শিল্পীদের চিকিৎ সাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা দেওয়া হবে।গতকাল সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক সংগীতশিল্পী অজিত রায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বৈঠকে ভারতের ট্রানজিট বা সে দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনা হয়নি।