শিল্পীকে সহায়তায় ভাওয়াইয়া গানের আসর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম পৌরসভা চত্বরে গত শুক্রবার সন্ধ্যায় ভাওয়াইয়া গানের আসর অনুষ্ঠিত হয়েছে। ভাওয়াইয়া গবেষক, গীতিকার ও কণ্ঠশিল্পী নুরুল ইসলাম ওরফে জাহিদের চিকিৎসা-সহায়তায় এর অয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই আসরে ঢাকা, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রামের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের শুরুতেই শিল্পীকে সংবর্ধনা জানান তাঁর চিকিৎসা-সহায়তা কমিটির আহ্বায়ক মতলুবর রহমান খান, সদস্যসচিব রাশেদুজ্জামান।

শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন আবদুস ছালাম, মেয়র নুর ইসলাম, খাদেমুল ইসলাম বসুনিয়া, মতিয়ার রহমান প্রমুখ।

নুরুল ইসলাম বেশ কিছুদিন ধরে স্নায়ুতন্ত্রের রোগে ভুগছেন। তাঁর সহায়তার জন্য স্থানীয়ভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।