শিল্পীর অনুমতি ছাড়া ওয়েলকাম টিউন নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, শিল্পীর অনুমতি নিয়ে মুঠোফোনে ওয়েলকাম টিউন ব্যবহার করতে হবে। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক অনুষ্ঠানে মোবাইল অপারেটরের প্রতিনিধি এবং সংগীতশিল্পী, সুরকার ও গীতিকারদের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি।
তারানা হালিম বলেন, কোন গান মোবাইলে ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহার করা যাবে, সেটি নির্ধারণ করবে বাংলাদেশ লিরিসিস্টস কম্পোজার্স অ্যান্ড পারফরমার্স সোসাইটি (বিএলসিপিএস)। ২০১৭ সাল থেকে এ বিষয়ে পুরোপুরি দায়িত্ব পাবে বিএলসিপিএস। এ প্রক্রিয়ায় তৃতীয় কোনো পক্ষ থাকবে না বলেও জানান তিনি।
বিএলসিপিএস হলো দেশের শিল্পী, সুরকার ও গীতিকারদের সংগঠন।