শিল্পীর পাশে মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাশকে দেখতে তাঁর বাসায় গেলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় নগরের হাওলাদারপাড়া এলাকায় শিল্পীর বাসায় উপস্থিত হন মন্ত্রী। এ সময় তিনি প্রবীণ এ শিল্পীর গান সংরক্ষণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, সিলেট এমসি কলেজের শিক্ষক সাগর বিশ্বাস, নাট্যকর্মী স্বপন বর্মণ, শংকর দাস, প্রবীর রঞ্জন দাস প্রমুখ।