প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের পুঁজিবাজারবিষয়ক এক সেমিনারে বক্তারা বলেছেন, পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে শিল্পে যত বিনিয়োগ হবে, পুঁজিবাজার তত শক্তিশালী হবে। ১৯৫৪ সালে প্রণীত পুঁজিবাজার-সম্পর্কিত অ্যাক্ট যুগোপযোগী করা দরকার।গতকাল শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলে এই সেমিনার হয়। দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা এ সেমিনারের আয়োজন করে।সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি বলেন, পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করে শিল্পে বিনিয়োগে এগিয়ে আসতে হবে। সরকার নতুন করে কোনো শিল্প স্থাপন করবে না। তবে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে সরকার সহায়তা দেবে। সেমিনারে সভাপতিত্ব করেন আইসিএমএবি চট্টগ্রাম শাখার সভাপতি ইমতিয়াজ আলম।