শিল্পোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী শিল্পোৎসবের দ্বিতীয় দিনে গতকাল শুক্রবার সকালে ‘চলচ্চিত্রকারের বয়ান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে নির্মাতা কামাল আহমাদ সাইমন চলচ্চিত্র নির্মাণসহ এর নানা নিয়ে আলোচনা করেন। উৎসবের আয়োজক বিস্তার আর্ট কমপ্লেক্স। সন্ধ্যায় শিল্পকলার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যন্ত্রসংগীত পরিবেশন করেন দোলন কানুনগো। নৃত্যে অংশ নেন মায়াবী ড্যান্স একাডেমির শিল্পীরা। লোকসংগীত পরিবেশন করে লোকরঙ্গ। সবশেষে ব্যান্ড সংগীত পরিবেশন করে দ্য ট্রি।