শিশি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর বিজিবি চেকপোস্টে নাটোরগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে গত রোববার রাতে বিজিবির সদস্যরা ১০ হাজার বোতল ভারতীয় আতর জব্দ করেছেন। বিজিবি জানিয়েছে, কাচের তৈরি ভারতীয় এই বোতলগুলো বাসের টুলবক্সের ভেতরে ছিল। কাউকে আটক করা যায়নি। ১০ হাজার আতরের শিশির দাম ৫০ হাজার ৪০ টাকা। শিশিগুলো রাজশাহী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।