শিশির মোড়লকে মারধরের মামলায় চিকিৎসক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলাকারী চিকিৎসক সফিউল আজমের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত৷ গতকাল সোমবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন৷
গতকাল সফিউল আজম আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন৷ আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলায় আসামি সফিউল আজমকে হাইকোর্ট গত ২৬ মে চার সপ্তাহের জামিন দেন৷ আসামি জামিনে থেকে এর অপব্যবহার করেননি৷
রাষ্ট্রপক্ষে সাধারণ নিবন্ধন শাখার (জিআরও) উপপরিদর্শক মহিদুল ইসলাম জামিনের বিরাধিতা করে আদালতকে বলেন, আসামি তাঁর সরকারি চাকরি বিষয়ে তথ্য গোপন করে শিকদার মেডিকেলে কাজ করছেন৷ একাধিক ডিিগ্র ব্যবহার করেন৷ এ বিষয়ে শিশির মোড়ল ফোনে আসামি সফিউলের মন্তব্য জানতে চাইলে তাঁকে শিকদার মেডিকেলে যেতে বলেন। শিশির মোড়ল শিকদার মেডিকেলে গেলে তাঁকে একটি কক্ষে আটকে রেখে মারধর এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর নেন৷ আসামিকে জামিন দেওয়া হলে তদন্তে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে৷ শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচ করে দেন৷