শিশিরভেজা হেমন্তের সকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরের আলো ফুটতে শুরু করেছে সবে। কিছুদিন আগেই এই আলো ছিল তীব্র, এখন তা বেশ মিষ্টি। কুয়াশার চাদর সরিয়ে আলো ছড়াতে শুরু করে পথ-ঘাট-খেত সব স্থানে। শিশিরে সিক্ত সকালের এই রূপ স্নিগ্ধ সুন্দর। পাবনা শহর, শালগাড়িয়া, বাইপাস এলাকা, গাছপাড়া, টেবুনিয়া ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ এলাকা ঘুরে ছবিগুলো গতকাল রোববার (১৬ অক্টোবর ২০১৬) তোলা।

.
.

পুবের আকাশে সূর্য উঁকি দিয়ে ছড়াচ্ছে মিষ্টি রোদ। ছবিটি পাবনা শহরের বক্ষব্যাধি হাসপাতালের পুকুরপাড়ের। 

.
.

দূর্বা ঘাসে শিশিরবিন্দু, দেখে মনে হচ্ছে মুক্তার কণা জ্বলজ্বল করছে। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা।

.
.

কচুর পাতায় জমে থাকা শিশিরবিন্দু। ছবিটি পাবনার গাছপাড়া বাইপাস এলাকা থেকে তোলা।

.
.

শিশিরভেজা সবুজ ঘাসে পড়ে আছে শিউলি ফুল। ছবিটি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে তোলা। 

.
.

সূর্যের আলোকচ্ছটা কুয়াশায় পড়েছে। দেখে মনে হচ্ছে আলোকসজ্জা, এখনই শুরু হবে কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। ছবিটি পাবনার শহরের নূরপুর বাইপাস এলাকা থেকে তোলা। 

.
.

শিশিরভেজা ঘাসের ডগায় বসেছে ফড়িং। ছবিটি পাবনার মালিগাছা এলাকা থেকে তোলা। 

.
.

ধানের খেতে শিশিরের খেলা। ছবিটি পাবনার টেবুনিয়া কৃষিখামার এলাকা থেকে তোলা। 

.
.

শিশিরভেজা ধানখেতে শিকারের অপেক্ষায় বসেছে সবুজ সুইচোরা পাখিটি। ছবিটি পাবনার টেবুনিয়া এলাকা থেকে তোলা। ছবি: হাসান মাহমুদ