শিশু, ছাত্রসহ নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি, নাটোরের লালপুর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, জামালপুর ও নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শিশু, ছাত্রসহ ছয়জন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:খাগড়াছড়ি: স্থানীয় উন্নয়ন সংস্থা ‘তৃণমূল’-এর কৃষিবিষয়ক কর্মকর্তা সুদীপ্ত দেওয়ান (৩০) মোটরসাইকেলে চড়ে গতকাল সকাল সাড়ে আটটার দিকে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। শহরের নারিকেলবাগান এলাকায় একটি ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। প্রায় দুই ঘণ্টা পর জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। লালপুর (নাটোর): লালপুর থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন (১১) গতকাল সকাল সাড়ে নয়টার দিকে বন্ধুদের সঙ্গে রামকৃষ্ণপুর-সন্তোষপুর সড়কে বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় ইটবোঝাই একটি ট্রাক্টর আনোয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। আনোয়ার হোসেন উত্তর লালপুর গ্রামের আজিজুল হকের ছেলে এবং চরজাজিরা প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র।পীরগঞ্জ (ঠাকুরগাঁও): চাপোড় গ্রামের তরণী মোহনের ছেলে সপ্তম শ্রেণীর ছাত্র সুজন রায় (১৪) গতকাল সকাল আটটার দিকে পীরগঞ্জ উপজেলা শহরের দিকে যাওয়ার পথে শাহজাহান ইটভাটার কাছে একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই সে মারা যায়।জামালপুর: জেলা সদরের গোপালপুর গ্রামে নবাবপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সামনের রাস্তায় গত শনিবার সন্ধ্যায় ট্রাক-টেম্পো সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলো গোপালপুর গ্রামের জীবন আলী এবং ফরিদপুর গ্রামের মো. মফিজুল ইসলাম। আত্রাই (নওগাঁ): নওগাঁ সদরের সুলতানপুরের শিল্পী বেগম শনিবার বিকেলে মেয়ে সাদিয়াকে (৬) নিয়ে উপজেলার মহাদিঘী গ্রামে বিয়ে অনুষ্ঠানে আসেন। সেখান থেকে মা-মেয়েকে নিয়ে রেলস্টেশন-সংলগ্ন বেইলি ব্রিজ দেখতে গেলে একটি দ্রুতগতির ভটভটির চাপায় সাদিয়া প্রাণ হারায়।