শিশু অধিকার নিয়ে ইউনিসেফ ও এবিসি রেডিওর সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুস্বাস্থ্য-শিক্ষা-অধিকারসহ শিশুদের বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার লক্ষ্যে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ও এবিসি রেডিওর মধ্যে সমঝোতা চুক্তি হয়েছে। গতকাল রোববার এবিসি রেডিওর কার্যালয়ে সমঝোতাপত্রে সই করেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি ড. প্যাসকেল ভিলনেভ এবং এবিসি রেডিওর প্রধান পরিচালন কর্মকর্তা সানাউল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন অ্যাডভোকেসি ও পার্টনার বিভাগের প্রধান সীমা ইসলাম, যোগাযোগ বিশেষজ্ঞ শাকিল ফয়জুল্লাহ এবং এবিসি রেডিওর বার্তা সম্পাদক শান্তনু চৌধুরী, প্রধান প্রতিবেদক মোর্শেদ নোমান, গবেষণা ও উন্নয়ন প্রযোজক আশীফ এন্তাজ প্রমুখ। বিজ্ঞপ্তি।