শিশু অধিকার রক্ষায় ১৫টি সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের অধিকার রক্ষায় ১৫টি সুপারিশ বাস্তবায়নের দাবিতে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ন্যাশনাল চিলড্রেনস টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা।

সম্মেলনে শিশুদের মানসিক-শারীরিক বিকাশ ও উৎকর্ষ সাধনে ১৫টি সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলো হচ্ছে শিশুদের উপযোগী ও সব ধরনের সুযোগ-সুবিধা সংবলিত শিশুপার্ক নির্মাণ, সদর হাসপাতালে আগত দর্শনার্থী ও অসুস্থ শিশুদের জন্য বিনোদন কর্নার, হাসপাতালে শিশুদের জন্য আলাদা টিকিট কাউন্টার, শিশুশ্রম বন্ধ করতে শিশু আইনের যথাযথ প্রয়োগ, শ্রমজীবী শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, শিশু ওয়ার্ড আধুনিকায়ন করা, পর্যাপ্ত ওষুধের সরবরাহ নিশ্চিত করা, বহির্বিভাগের শিশু রোগীদের আলাদা বিশ্রামকক্ষের ব্যবস্থা করা, উপজেলা হাসপাতালে শিশু ওয়ার্ড চালুসহ প্রয়োজনীয় ডাক্তার ও জনবল নিয়োগ করা, শিশু হত্যার বিচারগুলো দ্রুত নিষ্পত্তি করা, স্কুলের সামনে ও শহরের বিভিন্ন মোড়ে মোড়ে বখাটেদের উৎপাত কমাতে স্কুলগুলোর সামনে নিরাপত্তা জোরদার, যৌন হয়রানি বন্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, বাল্যবিবাহ রোধে গ্রামপর্যায়ে জনপ্রতিনিধি ও গ্রাম পুলিশকে আরও সচেতন এবং সহযোগিতা মনোভাব বৃদ্ধি করাসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আইসিটি ও মাল্টিমিডিয়া ক্লাসরুম বৃদ্ধি।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আশিকুর রহমান, সহসভাপতি ফারিয়া আক্তার, সাধারণ সম্পাদক ওমর আল সানি, শাহজালাল, নাওশীন আলভী, রকিবুদ্দৌলা, হুমায়ুন ইসলাম, হাবিবা খাতুন, খুশবু আকতার, মেহেদী হাসান, তাওহীদ তুষার, মারফিয়া সিলভী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।