শিশু অধিকার সপ্তাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিশু অধিকারের মূল কথা, চাই শিশুর নিরাপত্তা’—এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বরিশালে শুরু হয়েছে শিশু অধিকার সপ্তাহ। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমী যৌথভাবে ওই আয়োজন করে। গতকাল সোমবার বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হলে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী ওই আয়োজন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু ইউসুফ মো. রেজাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. ইব্রাহিম হোসেন, সুশাসনের জন্য নাগরিক সুজন বরিশাল জেলা সভাপতি আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, নারী নেত্রী ফজিলাতুন্নেছা ফরিদ প্রমুখ। সমাবেশে ১৮টি প্রতিষ্ঠানের শিশুরা অংশ নেয়।