শিশু অপহরণকারীর ১০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অপহরণের দায়ে অভিযুক্ত ফারুক হোসেন ফকিরকে (৩৫) ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।গতকাল সোমবার বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। সাজা পাওয়া ফারুক হোসেন গাবতলী উপজেলার কাজলাপাড়ার সিদ্দিক ফকিরের ছেলে।আদালত সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ৭ ডিসেম্বর সকাল নয়টার দিকে ফারুক হোসেন ফকির তাঁর প্রতিবেশী মোস্তাফিজার আকন্দের চার বছরের শিশু মোসলেমা খাতুনকে অপহরণ করে নিজ বাড়ির শয়নকক্ষে আটকে রাখেন। এ সময় শিশুটি কাঁদতে থাকলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ ব্যাপারে শিশুর বাবা মোস্তাফিজার আকন্দ বাদী হয়ে গাবতলী থানায় মামলা করেন।