শিশু অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রাম থেকে তিন বছরের একটি শিশুকে অপহরণের অভিযোগে পুলিশ শাহিন মিয়া (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেওড়া গ্রামের দুলাল মিয়ার শিশুসন্তান কালু মিয়াকে শাহিন নামের এক ব্যক্তি গত রোববার সন্ধ্যার পর অপহরণ করে নিয়ে যান। পরে গভীর রাতে বিজয়নগর উপজেলা সদর থেকে কালুকে উদ্ধার এবং শাহিনকে আটক করে বিজয়নগর থানা পুলিশ। গতকাল সোমবার দুজনকে সরাইল থানায় হস্তান্তর করা হয়।কালুর বাবা দুলাল মিয়া গতকাল শাহিনসহ তিনজনের বিরুদ্ধে সরাইল থানায় একটি অপহরণের মামলা করেছেন।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন ‘অপহরণকারী শাহিনের অপর সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’