শিশু অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দরে গত বুধবার সন্ধ্যায় শিশু অপহরণের চেষ্টার সময় জনতা সবুজ (১৯) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে। সবুজ বন্দরের গাফেজীবাগ এলাকার ইলিয়াস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের কলাবাগ এলাকার জহির মিয়ার ছেলে জোনায়েতকে (৫) রাস্তায় একা পেয়ে সবুজ ও তাঁর স্ত্রী মিলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে সবুজকে আটক করে; তবে তাঁর স্ত্রী পালিয়ে যেতে সক্ষম হন। বন্দর থানার এসআই পঙ্কজ বলেন, শিশুটির বাবা জহির মিয়া এ ঘটনায় থানায় মামলা করেছেন। আটক সবুজকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।