শিশু অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় চট্টগ্রামে চার ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুর রাজ্জাক, এসহাক ওরফে গিয়াসউদ্দিন, মো. নাসির ও মো. জাফর। তাঁদের মধ্যে এসহাক ও জাফর পলাতক। বাকি দুজন কারাগারে। মামলার পিপিএম এ নাসের চৌধুরী জানান, ২০১১ সালের ২৫ মার্চ সীতাকুণ্ডের মাদাম বিবিরহাটের মধ্যম জাহানাবাদ এলাকা থেকে মো. শাহজামানের শিশুপুত্রকে অপহরণ করেন আসামিরা। অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেন। ঘটনার পরদিন চারজনের বিরুদ্ধে অপহরণের অভিযোগে মামলা করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেন।