শিশু আইন যুগোপযোগী করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আইন ২০১৩ বাস্তবায়ন ও যুগোপযোগী করে বাংলাদেশের সব শিশুকে এই আইনের সুফল দিতে হবে। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিশু আইন বাস্তবায়নবিষয়ক এক আলোচনা সভায় অংশগ্রহণকারীরা এ কথা বলেন। সমাজসেবা অধিদপ্তর ও বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন এই সভার আয়োজন করে।
অনুষ্ঠানের মূল উপস্থাপনায় বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, এই আইনে এখনো কিছু সংযুক্তির প্রয়োজন রয়েছে। তা ছাড়াও আইনটির কিছু জায়গা আরও স্পষ্ট হওয়া উচিত।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী অনুষ্ঠান উদ্বোধন করে বলেন, শিশুদের ওপর সামাজিক ও নৈতিকভাবে নানা অপরাধে করা হচ্ছে। এর ফলে অনেক শিশু অপরাধে জড়িয়ে পড়ছে। তিনি বলেন, আইনজীবী ও পুলিশদের ভালোভাবে এই আইনটি বুঝতে হবে। সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়েদু এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর শ্যারন হাউজার প্রমুখ বক্তব্য দেন।