শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবরণ উপলক্ষে গতকাল বুধবার থেকে পঞ্চগড় শিশু একাডেমী চত্বরে দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শুরু হয়েছে। শিশু একাডেমি শিশুদের জন্য এই আনন্দমেলার আয়োজন করে। সকালে অতিরিক্ত জেলা প্রশাসক শামছুল আজম প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ ও জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান। মেলায় শিশুদের জন্য চিত্রাঙ্কন, নাচ, গান, আবৃতি প্রতিযোগিতা ও নানা খেলার আয়োজন থাকছে। শিশুদের নানা উপকরণ নিয়ে মেলায় ১০টি স্টল বসেছে।