শিশু আনন্দমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে গতকাল শনিবার দুই দিনব্যাপী শিশু আনন্দমেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান গতকাল সকালে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা বাদলচন্দ্র বর্মণ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফজলুল হক খান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ। মেলায় শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১০টি স্টল নিয়ে অংশ নিয়েছে।