শিশু আসামি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মায়ের কোলে ১৪ মাসের শিশু আপ্তাব ষ প্রথম আলো
মায়ের কোলে ১৪ মাসের শিশু আপ্তাব ষ প্রথম আলো

খাদ্যে ভেজালের অভিযোগে একজনের বিরুদ্ধে মামলা করা হয়। আপ্তাব মিয়া নামের এই আসামির বয়স মাত্র ১৪ মাস! আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
আপ্তাবকে কোলে নিয়ে গত রোববার তার মা সিলেটের আদালতে হাজির হন। এ অবস্থায় বিচারক মামলার বাদীকে আদালতে হাজির হতে নির্দেশ দেন। বাদী কোম্পানীগঞ্জ উপজেলার স্যানিটারি পরিদর্শক মো. শামসুদ্দিন গতকাল সোমবার সিলেটের অতিরিক্ত (পঞ্চম) হাকিমের আদালতে হাজির হয়ে ‘ভুল হয়েছে’ বলে ক্ষমাপ্রার্থনা করেন।
শামসুদ্দিন বলেন, গত ২৭ ফেব্রুয়ারি কোম্পানীগঞ্জের শাহ আরফিন বাজার পরিদর্শনকালে আপ্তাব স্টোরে ভেজাল সরিষার তেল তৈরির প্রমাণ মেলে। তাৎক্ষণিক মামলা করায় ভুলক্রমে শিশু আসামি হয়। আসলে দোকানটির মালিক আপ্তাবের বাবা।