শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে সাঈদ হোসেন (৮) নামের এক শিশু মারাত্মক আহত হয়েছে। সাঈদ ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের উত্তর মধুয়াই গ্রামের আমিন করিমের ছেলে। এলাকাবাসী জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে শিশু সাঈদ বাড়ির পাশে খেলা করার সময় বলের মতো একটি বস্তু দেখতে পায়। বস্তুটিকে বল মনে করে নাড়াছাড়া করার সময় সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে শিশুটির ডান হাতের কবজি উড়ে যায়। এ ছাড়া তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। তাকে প্রথমে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।