শিশু ইব্রাহিমের হূৎপিণ্ডে ছিদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. ইব্রাহিমের বয়স মাত্র ছয় বছর। তার হূৎপিণ্ডে ছিদ্র ধরা পড়েছে। মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে ইব্রাহিমের অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। এতে অন্তত তিন লাখ টাকা খরচ হবে। কিন্তু তার বাবা মো. শামীম আকন একজন পোশাকশ্রমিক। সামান্য আয়ের মানুষ। তাঁর পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই তিনি সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. শামীম আকন, সঞ্চয়ী হিসাব নম্বর-৩০১৫৯, ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., উত্তরা শাখা, ঢাকা। অথবা মো. শামীম আকন, হিসাব নম্বর-১৮৩-১০৩-৫২৬০, ডাচ্-বাংলা ব্যাংক লি., দক্ষিণখান, ঢাকা। বিজ্ঞপ্তি।