প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত শিশু স্বর্ণা আক্তারকে (৫) শেরপুরের সদর উপজেলা থেকে উদ্ধার করেছেন র্যা ব-১৪-এর সদস্যরা। গত বুধবার সন্ধ্যায় উপজেলার বাজিতখিলা বাজার থেকে তাকে উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি র্যা ব। স্বর্ণা গাজীপুরের জয়দেবপুর থানার শিরিরচালা গ্রামের মো. হাফিজুর রহমানের মেয়ে। গত শনিবার সকালে শিরিরচালা গ্রাম থেকে আলমগীর ও সামাদ নামের দুই প্রতিবেশী যুবক স্বর্ণাকে অপহরণ করেন।