শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী থেকে অপহৃত রবিউল শেখকে (৫) গত রোববার চট্টগ্রামের হালিশহর থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিউল কাশিয়ানীর রামপুর গ্রামের মান্দার শেখের ছেলে। রবিউলের পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বাথানডাঙ্গা বাজার থেকে অপহৃত হয় রবিউল। ওই দিন রাতেই অপহরণকারীরা রবিউলের বাবার মুঠোফোনে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। খবর পেয়ে মোবাইল ট্র্যাকিং করে রোববার সকালে সোহাগ ফকিরকে আটক করে পুলিশ। রাতে তাঁকে সঙ্গে নিয়ে রবিউলকে উদ্ধার করা হয়।