প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকা থেকে গতকাল শুক্রবার সন্ধ্যায় আবির হোসেন (৯) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোনারগাঁ থানার এএসআই আবুল কালাম আজাদ বলেন, গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপুরদী এলাকায় অজ্ঞাতনামা ব্যক্তিরা একটি রিকশায় করে শিশুটিকে নিয়ে যাওয়ায় সময় এলাকাবাসীর সন্দেহ হয়। তারা এগিয়ে গেলে অজ্ঞাত দুই ব্যক্তি শিশুটিকে রিকশায় রেখে পালিয়ে যান। এ সময় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে থানায় খবর দেয়। শিশুটি তার বাবার নাম ফয়সাল মিয়া বলে জানায়। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। সে তার ঠিকানা ও কোথায় থেকে এসেছে, তা বলতে পারছে না।