শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি থানা-পুলিশ গত বৃহস্পতিবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে রুবেল হোসেন (৭) ও বকুল হোসেন (৮) নামের দুই শিশুকে উদ্ধার করেছে। তারা তাদের মা-বাবার সঠিক ঠিকানা না দিতে পারায় পুলিশ তাদের বগুড়া শিশু আদালতে পাঠিয়েছে। আদমদীঘি থানার উপপরিদর্শক (এসআই) সেকেন্দার আলি এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ওই দুই শিশুকে বৃহস্পতিবার রাতে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে থানা-পুলিশ তাদের উদ্ধার করে। দুই শিশুই তাদের বাড়ি ঢাকায় বলে জানায়। কিন্তু কেউই সঠিকভাবে তাদের মা-বাবার নাম ও বাসস্থানের ঠিকানা বলতে পারেনি। অবশেষে গতকাল শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যেমে হেফাজতে পাঠানো হয়েছে।